আগামী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এই তালিকা অনুযায়ী, বছরটিতে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। তবে অনুমোদিত এই ছুটির মধ্যে সাত দিনই সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে পড়েছে।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৭ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা’ অনুমোদন করা হয়। পরে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সংবাদ সম্মেলনে ছুটির বিস্তারিত তথ্য তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ১৫ দিন সাধারণ ছুটি থাকবে। এই ১৫ দিনের ছুটির মধ্যে ৪ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে, যার মধ্যে দুটি শুক্রবার এবং দুটি শনিবার। পাশাপাশি বাংলা নববর্ষ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে ১৪ দিন। নির্বাহী আদেশের এই ছুটির মধ্যেও ৩ দিন সাপ্তাহিক ছুটির অন্তর্ভুক্ত—যার একটি শুক্রবার ও দুটি শনিবার।

নাসিমুল গনি জানান, প্রস্তাবিত ২৯ দিনের মোট ছুটি থেকে সাপ্তাহিক ছুটির ৩টি শুক্রবার ও ৪টি শনিবার বাদ দিলে মূল ছুটির পরিমাণ দাঁড়ায় ২২ দিন। এছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব, যেমন বৈসাবি উদযাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটির বিধান রাখা হয়েছে।