গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা শাহিন হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৭টার দিকে রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাদিয়ারচালা এলাকার দুলালের বহুতল ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটের তালা ভেঙে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত শাহিন (৩২) রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মো. রতন মিয়ার ছেলে এবং তিনি রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শাহিন এবং আমেনা নামের এক নারী স্বামী-স্ত্রীর পরিচয়ে ওই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। আমেনা একই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আরব আলীর মেয়ে এবং তিনি তিন সন্তানের জননী। সোমবার সকাল ১০টার দিকে আমেনা তার তিন সন্তানকে নিয়ে বাসা তালাবদ্ধ করে চলে যান। দুপুরে স্থানীয়রা তালাবদ্ধ ঘরের ভেতর শাহিনের মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। নিহতের মা ও ভাই ঘটনাস্থলে পৌঁছালে বড় ভাই আজহার আহমেদ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে জানান।
নিহতের স্বজনরা আমেনার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছেন। আজহার আহমেদ জানান, আমেনা কৌশলে তার ভাইকে পরকীয়ার ফাঁদে ফেলেছিলেন এবং তারা বিয়ে না করেই স্বামী-স্ত্রীর পরিচয়ে থাকতেন। তার দাবি, আমেনা তার লোকজন নিয়ে জানালার গ্রিলের সঙ্গে রশি পেঁচিয়ে শাহিনকে হত্যা করে মরদেহ বিছানায় রেখে তালা লাগিয়ে পালিয়েছেন। নিহতের মা রাহিমা অভিযোগ করেন, আমেনা তার ছেলেকে আটকে রাখতেন এবং তার বিদেশে যাওয়ার সব টাকা আত্মসাৎ করেছেন। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পরে দুপুরে স্থানীয় লোকজন তালাবদ্ধ ঘরের ভেতরে শাহিনের মরদেহ দেখতে পেয়ে তার স্বজনদের খবর দেন।দুপুর ১টার দিকে নিহতের মা, বড় ভাইসহ স্বজনরা ঘটনাস্থলে যান।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বন্ধু আল আমীন তার ছোট ভাইয়ের মৃত্যুর খবর দেন।




