গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে পুলিশের গুলিতে কোনো শ্রমিক আহত বা নিহত হওয়ার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ। এই ধরনের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া গুজব বলে অভিহিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রাসহ বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে আন্দোলন করছেন। এই আন্দোলন চলাকালে কোনো অশুভ চক্র বা দুষ্কৃতকারী যেন রাষ্ট্রীয় ও জনগণের সম্পদের ক্ষতি করতে না পারে এবং সহিংসতা ছড়াতে না পারে, সে লক্ষ্যে পুলিশ ধৈর্য ও আইনানুগ পন্থায় দায়িত্ব পালন করছে।

শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিটি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, কিছু ষড়যন্ত্রকারী গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করতে এবং পুলিশের বিরুদ্ধে সাধারণ আন্দোলনকারীদের ক্ষেপিয়ে তুলতে গুলিতে হতাহতের গুজব ছড়াচ্ছে। তবে গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ কোনো গুলি চালায়নি এবং এতে কেউ হতাহত হয়নি।

গাজীপুর জেলা পুলিশ সাধারণ জনগণ ও শ্রমিকদের এ ধরনের গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দুষ্কৃতকারীদের উসকানিতে সহিংসতা, ভাঙচুর ও জ্বালাও-পোড়াও থেকে বিরত থেকে শ্রমিকদের নিজ নিজ কাজে মনোনিবেশ করার অনুরোধ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাতে গাজীপুর জেলা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।