সেলিম উদ্দিন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। আজ শনিবার (০৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনে কক্ষে বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী মধ্যেদিয়ে উদযাপন করা করা হয়েছে।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা। শাহ্ জালাল মুনিরের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ঈদগাঁও থানার ওসি তদন্ত সোমনাথ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম,ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, উপজেলা নির্বাচন অফিসার আসিফ মাহমুদ মিনহাজ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা রাজন পাল,মুক্তিযোদ্ধা ডা: মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী ও প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় চেতনায় ঐক্যবদ্ধ করতে শিখিয়েছে। সিপাহী ও জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এর মাধ্যমে মেজর জিয়াউর রহমানকে কারামুক্ত করে। বিপ্লব ও সংহতি থেকে শিক্ষা নিয়ে দেশের মানুষের জন্য কাজ করতে হবে। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




