নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝানজাইল বাজারে চুরি ও ছিনতাই রোধে ২৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় স্থানীয় বণিক সমিতির সহায়তায় এ কার্যক্রম সম্পন্ন হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মিলি ও তার মেয়ে লিমু খাতুনের মৃত্যু হয়েছে। রোববার সকালে মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাটের রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় পণ্যবাহী ট্রাক, নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন প্রাণ হারিয়েছেন।
খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মাফিক সরকার নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজীপুরের কালিয়াকৈরে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন না থাকায় আনিকা ফুড প্রোডাক্টস নামের একটি ফ্লেভার কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ের শিক্ষার্থী তামিম ইকবাল চৌধুরী (১৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের সদর উপজেলার খরুলিয়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় (ইন্নালিল্লাহি— রাজিউন)। ইসলামাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার ওমর মিয়া…
টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় থানার সব কার্যক্রম বন্ধ রয়েছে। ভবনের ভেতরে ভাঙচুর ও পোড়া আসবাবপত্রের চিহ্ন এখনো স্পষ্ট।
চকরিয়া প্রতিনিধি : মাতামুহুরী নদী থেকে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন কোনমতে থামানো যাচ্ছে না। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কতিপয় মহল রাতের আঁধারে নদীর উপকণ্ঠে অবৈধ মোকাম বানিয়ে দীর্ঘ সময় ধরে বালু বাণিজ্যে মেতে উঠেছে। এ অবস্থায় নদীর তলদেশ…
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে উদ্ধার হওয়া আইইডি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় করেছে। পরে এর ধ্বংসাবশেষ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির আট দফা দাবির স্মারকলিপি উদ্ধার করা হয়।
খাগড়াছড়ির খাগড়াপুর এলাকায় সাজেকগামী পর্যটকবাহী দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গাড়িগুলোর আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে।