রাজবাড়ী শহরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এই ঘটনায় ট্রাকটির সামনের অংশ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় তাজ মটরস অ্যান্ড মেশিনারিজের দোকানের সামনে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই ট্রাকটির সামনের অংশ পুরোপুরি পুড়ে যায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানিয়েছেন, কারা এবং কী কারণে ট্রাকটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পুলিশ এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।