ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, হরমুজ প্রণালির পূর্বদিকে তারা যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করেছে। সংস্থাটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এই ড্রোনটিকে লক্ষ্য করে আঘাত হানে। আইআরজিসির তথ্যমতে, এ নিয়ে সব মিলিয়ে ২০টি মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটল, যার মধ্যে কেবল গত ২৪ ঘণ্টার ব্যবধানেই চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

এই ঘটনার পর এক বিবৃতিতে আইআরজিসি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা জানিয়েছে, ইরানের আকাশসীমা তাদের জন্য ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমারেখা। দেশটির আকাশসীমা লঙ্ঘনের যেকোনো ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে তারা ‘কঠোর, চূড়ান্ত ও শক্তিশালী জবাব’ দিতে প্রস্তুত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আইআরজিসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তাদের তরুণ আকাশ প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও কর্মকর্তারা বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। উন্নত নজরদারি এবং গোয়েন্দা পর্যবেক্ষণব্যবস্থা ব্যবহার করে তারা এ অঞ্চলে শত্রুপক্ষের যেকোনো গতিবিধি সার্বক্ষণিক নজরে রাখছেন।

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৪: ৫৯আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৫: ০৪