বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালি, পুষ্পস্তবক অর্পণসহ শান্তির প্রতীক পায়রা ও বেলুন ওড়ানোর মতো কর্মসূচি পালন করা হয়।

রবিবার বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠানমালার সূচনা হয়। উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান জাতীয় পতাকা এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পরপরই শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপাচার্য ও উপ-উপাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে প্রশাসন ভবনের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমান প্রশাসন সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রাণবন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী বছরের জন্য এটিই হোক আমাদের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি। সবাইকে নিয়ে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারব বলে বিশ্বাস করি।