খাগড়াছড়ির খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা সাজেকগামী দুটি পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে মাস্টারের দোকানের সামনে এই নাশকতার ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পর্যটক পরিবহনের কাজে ব্যবহৃত চারটি পিকআপ নিয়মিত ওই এলাকায় পার্কিং করা হতো। বুধবার রাতে যথারীতি গাড়িগুলো সেখানে রাখা ছিল, কিন্তু গভীর রাতে দুর্বৃত্তরা এর মধ্যে দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের শিকার গাড়িচালক রিটেন ত্রিপুরা জানান, তিনি নিয়মিত বাড়ির পাশে চারটি পিকআপ পার্কিং করে রাখতেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে আনতে দেখেন, তবে ততক্ষণে গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যেই পার্কিং করে রাখা গাড়িগুলোতে আগুন দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পরপরই খাগড়াছড়ি শহর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশের টহল বাড়ানো হয়েছে এবং বিভিন্ন স্থানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, জেলার জিরো মাইল, বটতলা ও ঠাকুরছড়াসহ বিভিন্ন এলাকায় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা মিছিল করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এই মিছিল করা হয়। এছাড়া রাতে জিরো মাইল এলাকা থেকে নাশকতার চেষ্টার অভিযোগে বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা কমিটির সভাপতি নজরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
গতকাল বুধবার গভীর রাতে মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে নিয়মিত ৪টি পিকআপ পার্কিং করে রাখা হতো।




