রংপুরের বদরগঞ্জ উপজেলায় চোর সন্দেহে মকবুল হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দলুয়া এলাকার একটি মুরগির খামারে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত মকবুল হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পলিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মুরগির খামারটিতে জনসাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত থাকায় এর প্রধান ফটক সার্বক্ষণিক বন্ধ রাখা হয়। ওই খামারের লোকজন মকবুলকে চোর সন্দেহে আটক করে এবং পরে একটি গাছে ঝুলিয়ে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, লোহানীপাড়া ইউনিয়নের এক স্থানীয় নেতার মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খামারের তিন কর্মচারীকে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।