মহাকাশের লাল গ্রহ মঙ্গলের বরফে ঢাকা বিস্তীর্ণ অঞ্চলে গাছের মতো এক অদ্ভুত নকশার দেখা মিলেছে। দূর থেকে দেখলে মনে হতে পারে যে বরফের চাদরে ঢাকা কোনো এলাকায় ঘন বন গড়ে উঠেছে। তবে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে, এগুলো কোনো গাছ নয়, বরং বরফে ঢাকা বালুর স্তূপের ওপর তৈরি হওয়া কালো রেখা ও শাখা-প্রশাখার মতো আকৃতি।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মার্স রিকনাইস্যান্স অরবিটারের ক্যামেরায় সম্প্রতি এই দৃশ্য ধরা পড়েছে। মঙ্গলের উত্তর মেরুর কাছাকাছি একটি এলাকায় তোলা ছবিতে বরফে ঢাকা বালুর স্তূপের ওপর অসংখ্য গাঢ় রঙের রেখা ছড়িয়ে থাকতে দেখা গেছে। বিজ্ঞানীদের মতে, মঙ্গলের শীতকালে বালুর স্তূপগুলো কার্বন ডাই-অক্সাইডের বরফে ঢেকে যায়। এরপর বসন্ত এলে সূর্যের আলোয় সেই বরফ উত্তপ্ত হতে শুরু করে। তবে পৃথিবীর পানির বরফের মতো এটি গলে না গিয়ে সরাসরি কঠিন অবস্থা থেকে গ্যাসে পরিণত হয়, যাকে বিজ্ঞানের ভাষায় ঊর্ধ্বপাতন বলা হয়।

এই প্রক্রিয়ার সময় বরফের নিচে গ্যাস জমে উচ্চ চাপ তৈরি হয়। একপর্যায়ে বরফের ওপরের স্তরে ফাটল দেখা দেয় এবং সেই ফাটল দিয়ে গ্যাসের সঙ্গে নিচে জমে থাকা কালো বালু বেরিয়ে আসে। এরপর এই বালু ঢাল বেয়ে নিচে নেমে আসে, যা বরফের ওপর গাছের শাখা-প্রশাখার মতো অদ্ভুত নকশা তৈরি করে। নাসার প্রকাশিত ছবিতে একটি বালুর স্তূপ থেকে ধুলার মেঘ ওপরে উঠতে দেখা গেছে, যা সম্ভবত হঠাৎ করে বালু ঢাল বেয়ে নিচে নেমে আসার কারণে তৈরি হয়েছে।

গবেষণায় দেখা গেছে, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মঙ্গলের এসব বালুর স্তূপের আকৃতিও পরিবর্তিত হয়। কোনো কোনো স্তূপের নিচের অংশ এক মঙ্গলবর্ষে সর্বোচ্চ ৪ দশমিক ৭ মিটার পর্যন্ত এগিয়ে যেতে পারে। নাসা জানিয়েছে, এই পর্যবেক্ষণ লাল গ্রহের আবহাওয়া, বরফ ও বালুর গতিবিধি সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে।