লেবাননের স্বাধীনতার ৮৩তম বার্ষিকী উপলক্ষে দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এক বিবৃতিতে লেবাননের জনগণের ভূয়সী প্রশংসা করে রুবিও বলেন, দেশের অভ্যন্তরে এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী লেবাননিরা অসাধারণ মেধা ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখে এবং কেবল নিজ দেশের জনগণের কাছে জবাবদিহিতার ভিত্তিতে একটি পূর্ণ সার্বভৌম লেবানন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে।
মার্কো রুবিও আরো বলেন, আমরা লেবাননের জনগণ ও রাষ্ট্রের পাশে থাকব। একই সঙ্গে দুই দেশের মধ্যকার অংশীদারত্ব আরো জোরদার করার প্রত্যাশা রাখি।
উল্লেখ্য, গত জুনে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সংঘাত অবসানে একটি সমঝোতা কাঠামো তৈরিতে মধ্যস্থতা করেছিল যুক্তরাষ্ট্র। তবে ওই সমঝোতা সত্ত্বেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় এখনো দখলদারত্ব বজায় রেখেছে এবং হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।




