গাজীপুরের কালিয়াকৈরে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়া খাদ্যপণ্য ও ফ্লেভার তৈরির দায়ে 'আনিকা ফুড প্রোডাক্টস' নামের একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উপজেলার রাখালিয়াচালা এলাকায় শনিবার সন্ধ্যায় পরিচালিত এক অভিযানে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রের তথ্যানুযায়ী, কারখানাটিতে বিভিন্ন ধরনের ফ্লেভারসহ একাধিক খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় প্রতিষ্ঠানের কাগজপত্র ও পণ্যের অনুমোদনসংক্রান্ত নথি পরীক্ষা করেন কর্মকর্তারা। এতে দেখা যায়, কারখানাটির উৎপাদিত একাধিক পণ্যের জন্য প্রয়োজনীয় আইনি অনুমোদন ও লাইসেন্স ছিল না। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় কারখানাকর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে কারখানার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অবিলম্বে বিধি অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন গ্রহণ করে পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের কড়া নির্দেশনা দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করতে সতর্ক করা হয়।

অভিযান সম্পর্কে সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা করা, বাজারে নিরাপদ খাদ্য ও পণ্য নিশ্চিত করা এবং ব্যবসা প্রতিষ্ঠানের অনিয়ম প্রতিরোধে এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন কিংবা বাজারজাত করা হলে আইন অনুযায়ী পরবর্তী সময়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।