ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ের শিক্ষার্থী তামিম ইকবাল চৌধুরী (১৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের সদর উপজেলার খরুলিয়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় (ইন্নালিল্লাহি— রাজিউন)।

ইসলামাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার ওমর মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তামিমের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী উত্তর সাতজোলাকাটা গ্রামের হাজী বাড়ির মরহুম আব্দুর রশিদের ছোট ছেলে । নিহত তামিম কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ঘটনার বিস্তারিত বিষয়ে জানতে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলীর মোবাইলে একাধিকবার কল করা হলেও রিসিভ না করায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

অন্যদিকে ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলামের দুই দুইটি নম্বরে কল করা হলেও তিনিও রিসিভ করেননি।

পারিবারিক সূত্র জানিয়েছে, আজ শনিবার সকাল ১১টায় পোকখালী ইউনিয়নের ছুরুম্মা মুরা পাহাড় সংলগ্ন কবরস্থান মাঠে তাঁর দ্বিতীয় জানাজার পর তাকে উক্ত কবরস্থানে দাফন করা হয়।

এ শিক্ষার্থীর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।