বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) ইন্টার্নশিপ করার সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি বিআরটিএর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে একজনকে ইন্টার্ন হিসেবে নিয়োগ দেওয়া হবে। তিন মাস মেয়াদি এই ইন্টার্নশিপে নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে যারা পরীক্ষায় অংশ নিয়েছেন (অ্যাপিয়ার্ড), তারাও আবেদন করতে পারবেন; সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদনের শর্ত রাখা হয়েছে। ইন্টার্নশিপ নীতিমালা-২০২৩ অনুযায়ী, একজন প্রার্থী কেবল একবারই এই সুযোগ পাবেন। বর্তমানে অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র জমা দিতে হবে।

ইন্টার্নশিপ চলাকালে নির্বাচিত প্রার্থীকে মন্ত্রণালয় বা অধিদপ্তর নির্ধারিত সুপারভাইজারের অধীনে কাজ করতে হবে। প্রতি মাসের ভাতা প্রাপ্তির জন্য সুপারভাইজারের কাছ থেকে সন্তোষজনক কর্মসম্পাদনের প্রত্যয়ন জমা দেওয়া বাধ্যতামূলক। এ সময় অন্য কোনো আর্থিক সুবিধা দেওয়া হবে না এবং ইন্টার্নশিপ চলাকালে প্রার্থীকে কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকার প্রত্যয়নপত্রও দেওয়া হবে না। সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করলে সনদ দেওয়া হবে, তবে এই সনদ কোনো প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার বা সরকারি প্রতিষ্ঠানে চাকরির দাবি হিসেবে গণ্য হবে না।

আগ্রহী প্রার্থীদের বিআরটিএর ওয়েবসাইটের নোটিশ বিভাগ থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ ভবন (ষষ্ঠ তলা), নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২ ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনের শেষ সময় ৬ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টা। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন যাচাই-বাছাই শেষে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার তারিখ ও সময় ই-মেইল, ওয়েবসাইট বা মুঠোফোনের মাধ্যমে জানানো হবে। পরীক্ষার জন্য কোনো ভ্রমণ বা দৈনিক ভাতা দেওয়া হবে না। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সব সনদ, বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ট্রান্সক্রিপ্ট, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সনদ এবং সাম্প্রতিক তিন কপি পাসপোর্ট আকারের রঙিন ছবিসহ মূল কাগজপত্র প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।