ইরানের দক্ষিণাঞ্চলে বিমান হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন একটি আগাম সতর্কীকরণ রাডারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি)।
গাজা নগরীতে রাতের তাপমাত্রা কমতে শুরু করায় বাস্তুচ্যুত পরিবারগুলো তীব্র শীতের কবলে পড়েছে। গরম পোশাক ও কম্বলের অভাবে শিশুদের নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন আমিরা সাদসহ অনেক পরিবার।
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন। গতকাল সকালে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান পলিমার্কেটে বিনিয়োগের পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কালশির উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একজন অস্ত্রধারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং এলাকাটি ঘিরে রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন এবং একজন নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি নিজেকে গুলি করে আত্মহত্যা করেন।
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিবর্তে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার দিকে ঝুঁকছেন ডোনাল্ড ট্রাম্প। তবে প্রশাসনের অন্দরে সমঝোতা ও অবরোধ নিয়ে চলছে ভিন্নমত।
মার্কিন নৌ-অবরোধ ও কঠোর নিষেধাজ্ঞার মুখে তেল রপ্তানি থেকে শূন্য আয় ধরে আগামী বছরের বাজেটের প্রস্তুতি নিচ্ছে ইরান। দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞায় তীব্র হচ্ছে তেহরানের অর্থনৈতিক সংকট।
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ও জর্জিয়ার সিনেটর জন অসফের নাম আলোচনায় এসেছে।
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। মাদ্রিদ ও বার্সেলোনাসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।