গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়াচালা গ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনভর অনুষ্ঠিত হয়েছে মান্দি (গারো) জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সামাজিক ও ধর্মীয় প্রধান উৎসব ‘ওয়ানগালা ২০২৬’। নতুন ফসল ঘরে তোলার আনন্দ প্রকাশ ও স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাতে শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ উৎসব রাতে শেষ হয়। কেওয়াচালা ব্যাপ্টিস্ট চার্চ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গারো সম্প্রদায়ের শিশু থেকে শুরু করে নানা বয়সের নারী-পুরুষ নিজস্ব সংস্কৃতি, গান, কবিতা ও নৃত্যের আনন্দে মেতে ওঠেন।

সকালে গারো সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় আচার ও ঐতিহ্যবাহী রীতি-নীতির মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক শুভসূচনা ঘটে। অনুষ্ঠানটির উদ্বোধন করেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব অরণ্য ই. চিরান। পরবর্তীতে ব্যাপ্টিস্ট চার্চ প্রাঙ্গণের মূল মঞ্চে মান্দি ভাষায় কবিতা আবৃত্তি, গান এবং সুরের মূর্ছনায় ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করা হয়, যা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মুগ্ধ করে।

‘কেওয়াচালা ওয়ানগালা ২০২৬’ অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উৎসবের নকমা এবং শ্রীপুর উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমা। উৎসবমঞ্চে অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন কেওয়াচালা ব্যাপ্টিস্ট চার্চের পালক আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে এতে অংশ নেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা।

উৎসবের সার্বিক পরিবেশে ঐক্য ও সংহতির বার্তা প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “এই অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর। তাঁদের আমরা আসলে অন্য সংস্কৃতির বলে মনে করি না। তাঁরা আমাদেরই মানুষ। সবাইকে নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।” কেওয়াচালাসহ গাজীপুরের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, গারো সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উৎসবে শামিল হন।