যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে সামরিক সংঘাত দেখা দিলে পূর্বে নির্ধারিত সীমার বাইরে গিয়ে নতুন ভৌগোলিক এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে দেশের সশস্ত্র বাহিনী এবং যেকোনো হামলা হলে দ্রুত পাল্টা পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার (২০ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি। তিনি স্পষ্ট করে জানান, ইরানের ওপর সামরিক হামলায় যেসব দেশ সরাসরি বা পরোক্ষভাবে অংশ নেবে, তাদেরকেও তেহরানের পাল্টা আঘাতের লক্ষ্যবস্তু করা হবে। শত্রুপক্ষ যেকোনো স্থানে অবস্থান করলেও সেখানে আঘাত হানার সক্ষমতা আইআরজিসির রয়েছে বলে দাবি করেন তিনি।

নতুন এসব অঞ্চলে অভিযান পরিচালনার ক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের সংখ্যা, উৎক্ষেপণ কেন্দ্র কিংবা প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সংক্রান্ত ইরানের কোনো সীমাবদ্ধতা নেই বলে মন্তব্য করেন বেলালি। তিনি জানান, দেশের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই সামরিক সক্ষমতার পূর্ণ ব্যবহার নিশ্চিত করা হবে। এই প্রসঙ্গে ইরানের ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ ও সার্বিক ক্ষেপণাস্ত্র অবকাঠামোকে সামরিক শক্তির মূল ভিত্তি হিসেবে তিনি উল্লেখ করেন।

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যয়ভার নিয়ে আলোচনা করতে গিয়ে বেলালি দাবি করেন, ইরানের হামলা মোকাবিলা করতে গিয়ে প্রতিপক্ষকে অত্যন্ত ব্যয়বহুল ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের তৈরি টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যবস্থার মতো আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ ও তা কার্যকর করা বেশ সময়সাপেক্ষ এবং বিপুল অর্থসাপেক্ষ। একই সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে প্রচার হওয়া বিভিন্ন পরস্পরবিরোধী তথ্যকে ‘শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধ’ আখ্যা দিয়ে জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টিই এর মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানান যে, ইরান নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর স্বেচ্ছায় যে ২ হাজার কিলোমিটারের সীমাবদ্ধতা বজায় রেখেছিল, তা প্রত্যাহার করা হয়েছে। পূর্বে ২ হাজার কিলোমিটার সীমার মধ্যে পুরো আরব উপদ্বীপ, ইসরায়েল, লেভান্ত অঞ্চল, মিসরের অধিকাংশ স্থান এবং বলকান ও গ্রিসের কিছু এলাকা অন্তর্ভুক্ত ছিল। তবে মার্কিন কর্মকর্তারা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, নিজেদের মহাকাশ কর্মসূচির প্রযুক্তি ব্যবহার করে ইরান বহু হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরি করতে পারে।

সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির দেওয়া এক নির্দেশনার পর আইআরজিসির তরফ থেকে নতুন করে এই বার্তা এলো। খামেনি নির্দেশ দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি যেকোনো ধরনের বা মাত্রায় সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তবে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা না মেনে তাৎক্ষণিক ও কার্যকর পাল্টা আঘাত হানবে সশস্ত্র বাহিনী। তবে নতুন ভৌগোলিক এলাকা বলতে কোন কোন দেশ বা স্থানকে নির্দিষ্ট করা হয়েছে, তা আইআরজিসির বিবৃতিতে উল্লেখ করা হয়নি।