যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি ব্যস্ত এলাকায় বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে শহরের ১৫ স্ট্রিট নর্থওয়েস্ট ও পি স্ট্রিটের সংযোগস্থলে এই ভয়াবহ ঘটনা ঘটে। বাংলাদেশ সময় তখন সন্ধ্যা ৭টা ২৩ মিনিট।

পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানিয়েছেন, হামলার পর অভিযুক্ত শ্বেতাঙ্গ পুরুষ দ্রুত কাছের একটি অ্যাপার্টমেন্ট ভবনে গিয়ে নিজেকে অবরুদ্ধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করতে অভিযান শুরু করলে, পুলিশ ফোনে তার সঙ্গে আত্মসমর্পণের বিষয়ে আলোচনা চালায়। এক পর্যায়ে কর্মকর্তারা ভেতর থেকে গুলির শব্দ শুনতে পান। পরে পুলিশ কক্ষে প্রবেশ করে দেখতে পায়, ওই ব্যক্তি নিজেই নিজেকে গুলি করেছেন। তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ক্যারল।

প্রত্যক্ষদর্শী জেমস স্পেলম্যান বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, ঘটনার সময় তিনি ওই এলাকার একটি জিমে ছিলেন, যেখানে প্রায় ৫০ জন মানুষ উপস্থিত ছিলেন। তিনি জানান, গুলির শব্দ শোনার কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি একজনকে মাটিতে পড়ে যেতে দেখেন এবং তার শরীর থেকে রক্ত বের হচ্ছিল। জিমের আরেক সদস্য তাকে সাহায্য করতে এগিয়ে গেলেও গুলিবিদ্ধ ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। হামলার পর এফবিআই ও সিক্রেট সার্ভিসসহ স্থানীয় ও কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন।