নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সম্মিaলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করে।সশস্ত্র বাহিনীর এই সম্মিলিত প্রতিরোধ ও অভিযান মহান মুক্তিযুদ্ধকে আরো বেগবান করে এবং চূড়ান্ত বিজয় অর্জনের পথ সুগম করে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।

আজ শনিবার(২১ নভেম্বর) নগরীর পতেঙ্গায় বিমান বাহিনীর জহরুল হক ঘাঁটি সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন,সশস্ত্র বাহিনী দিবস আমাদের জন্য একটি ঐতিহাসিক ও গৌরবের দিন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং দেশকে সুরক্ষিত রাখার দৃঢ় প্রত্যয় জাতি হিসেবে আমাদের গর্বিত করে।এধরনের আয়োজন সবার মধ্যে দেশপ্রেম, মনোবল ও দেশের প্রতি দায়িত্ববোধ আরো জাগ্রত করে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দিবস দেশের প্রতিরক্ষা সক্ষমতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার অঙ্গীকার এবং আত্মবিশ্বাস প্রকাশের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।এই দিনটি আমাদের সবাইকে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় নিজ নিজ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়।দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। আগামীতে তারা এসব কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।

আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সিটি কর্পোরেশনের প্রশাসক ডা.শাহাদাত হোসেন ও জেলার বিভিন্ন সংসদীয় এলাকার সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দ,শহীদ পরিবারের সদস্যরা,২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি),চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার,সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আমন্ত্রিত অতিথি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।