নগর প্রতিবেদক: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক এসএসসি পরীক্ষার্থীর ফলাফল জালিয়াতির মামলায় বোর্ডের প্রোগ্রামারসহ তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরা চার দিন আগে গ্রেফতার হলেও বিষয়টি জানাজানি হয়েছে আজ শনিবার (২১ নভেম্বের)। শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ এ ঘটনায় যে মামলা করেছিল, তাতে গ্রেফতারকৃত তিনজনের নাম ছিল না। সিআইডির তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় শেষপর্যন্ত জেলে যেতে হল এ তিনজনকে।

গ্রেফতারকৃত তিনজন হলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মোহাম্মদ আবদুল মালেক (৫৬), স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯) ও শহিদুল আলম জিসান (২৭)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, পরীক্ষার্থী শোভনের বিভিন্ন বিষয়ের প্রাপ্ত নম্বর পরিবর্তন করে তাকে পাস করানো হয়েছিল। বাংলার প্রথম পত্রে ২৩-এর পরিবর্তে ৩৩ এবং দ্বিতীয় পত্রে ২৪-এর পরিবর্তে ৬২ নম্বর দেওয়া হয়। ইংরেজির প্রথম পত্রে ৩৩ থেকে বাড়িয়ে ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০ থেকে ৮২ করা হয়।

এ ছাড়া গণিতে ৯-এর পরিবর্তে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর পরিবর্তে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫, রসায়ন ও জীববিজ্ঞানে ১-এর পরিবর্তে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর পরিবর্তে ৬৫ নম্বর বসানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

এর আগে গত ১৮ নভেম্বর রাতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের পরিদর্শক রাসেল মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরদিন আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। সিআইডি পরিদর্শক রাসেল মিয়া বললেন, তিনজনকে গ্রেফতারের মধ্য দিয়ে মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন জানালেন, গ্রেপ্তার আবদুল মালেক বোর্ডের স্থায়ী কর্মকর্তা। অন্য দু’জন অস্থায়ী ভিত্তিতে কর্মরত।

শিক্ষাবোর্ডের পক্ষ থেকে করা মামলায় তাদের আসামি না করার বিষয়ে জানতে চাইলে সচিব বললেন, মালেকের তথ্য অনুযায়ী আমি মামলা করেছিলাম। যাদের নাম মামলায় উল্লেখ করা হয়েছিল মালেকই তাদের নাম বলেছিল। সিআইডি তদন্তে মালেকের সম্পৃক্ততা পেয়েছে। দু’জন স্ক্যানার তার সহযোগী হিসেবে এতে জড়িত ছিল। তাই তাদের গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১০ বিষয়ে ফেল করা হাসিবুল আলী শোভন নামে এক পরীক্ষার্থীকে জালিয়াতির মাধ্যমে পাস করানোর অভিযোগে গত ২৯ অক্টোবর পাঁচলাইশ থানায় মামলা হয়। মামলা করেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন। মামলায় চারজনকে আসামি করা হয়।

এরা হলেন- হাসিবুল আলী শোভন এবং শিক্ষাবোর্ডের কম্পিউটার সেলের কর্মচারী ইমতিয়াজ আহমেদ চৌধুরী, রাশিদুল ইসলাম ও নুর হোসেন রায়হান।