কক্সবাজারের সাত দশকের পুরোনো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনটি চরম কাঠামোগত ঝুঁকিতে পড়েছে। জরাজীর্ণ এই ভবনে প্রতিদিন বিচারপ্রার্থী, আইনজীবী এবং কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে বিচারিক কাজ পরিচালনা করছেন। মূল কাঠামোর দূর্বলতার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

ভবনটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে দেখা গেছে, এর কলাম, পিলার ও ছাদে বড় বড় ফাটল তৈরি হয়েছে। সমুদ্রিক নোনা বাতাসের প্রভাবে কাঠামোর ভেতরে থাকা রডগুলোতে মারাত্মক জং ধরেছে, যার ফলে ভবনের সার্বিক ভারবহন ক্ষমতা ক্ষয়ে গেছে। সিলিং থেকে প্রতিনিয়ত সিমেন্ট ও পলেস্তারা খসে পড়ছে, যা যেকোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনার কারণ হতে পারে।

বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুযায়ী কক্সবাজার এলাকাটি সিসমিক জোন ৩-এর অন্তর্ভুক্ত, যা উচ্চ ভূমিকম্প ঝুঁকির অঞ্চল হিসেবে চিহ্নিত। সম্প্রতি পার্শ্ববর্তী পার্বত্য এলাকা ও মিয়ানমারে মাঝারি মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এই অবস্থায় মাঝারি ধরনের এক ঝাঁকুনিতেই ৭০ বছরের প্রাচীন ভবনটি ভেঙে পড়তে পারে।

এই সংকট নিরসনে ২০২৩ সালে নতুন 'জুডিশিয়াল কমপ্লেক্স' নির্মাণের প্রক্রিয়া শুরু করা হলেও বাস্তবে তার কোনো অগ্রগতি হয়নি। আমলাতান্ত্রিক জটিলতা ও কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর বিরোধিতার কারণে নতুন ভবন নির্মাণের ফাইলটি কাগজপত্রে ও দাপ্তরিক টেবিলেই আটকে রয়েছে।

এমতাবস্থায় জেলা আইনজীবী সমিতির সদস্য ও দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা চরম আতঙ্কের মধ্যে আদালতের কাজ সারছেন। বিচার চলাকালে ছাদ ধসে পড়ার আশঙ্কায় বিচারিক পরিবেশও ব্যাহত হচ্ছে। বড় কোনো ট্র্যাজেডি ঘটে যাওয়ার পর তদন্ত কমিটি গঠন বা শোক প্রকাশের বদলে অনতিবিলম্বে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।