জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের শিকার এক নারী ৬ দিন ধরে শূন্য রেখায় মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয়রা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের দাবি জানিয়েছেন।
কৃষ্ণসাগরে রোমানিয়ার দানিউব নদীর মোহনার কাছে ড্রোন হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতের উড়িষ্যা রাজ্যের সম্বলপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত একটি কুকুরের মাংস খেতে দেখা গেছে এক ব্যক্তিকে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সরকারি নীতি ও বিধিমালা পুরোপুরি বাতিল করার ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা সীমিত করতে সুপ্রিম কোর্টে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। ১৯৪৬ সালের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্ট (এপিএ) আইনের আওতায় এই পরিবর্তন আনতে চায় সরকার।
ইয়েমেনের আল জাওফ প্রদেশের আকাশসীমায় বৈরী অভিযান চালানোর সময় সৌদি আরবের একটি সশস্ত্র নজরদারি বিমান ভূপাতিত করার দাবি করেছে হুতি বিদ্রোহীরা।
সৌদি আরবের রিয়াদ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথিরা, যা দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ধ্বংস করা হয়েছে। এছাড়া বাহরাইন কর্তৃপক্ষ সম্ভাব্য নিরাপত্তা হুমকির আশঙ্কায় সতর্কতা জারি করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আরব দলগুলোর সঙ্গে দ্বিমুখী আচরণের অভিযোগ তুলেছেন জয়েন্ট লিস্টের এমপি আহমাদ তিবি। তিনি জানান, নেতানিয়াহু প্রকাশ্যে বিরোধিতা করলেও আড়ালে নিজের ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে আরব আইনপ্রণেতাদের সমর্থন পাওয়ার চেষ্টা চালিয়েছেন।
ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনকে কেন্দ্র করে বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উসকানিমূলক প্রচারণার তীব্র সমালোচনা করেছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট।
ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটন সফর করেছেন। তবে এ সফর সম্পর্কে জানেন না ইসরাইলি প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকোট।
এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের যোগাযোগ ব্যবস্থা বিকল হওয়ার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টার বেশি সময় সব ধরনের উড়োজাহাজ উড্ডয়ন স্থগিত ছিল। শুক্রবার বিকেলে এই বিপত্তি ঘটে এবং পরে তা স্বাভাবিক হয়।
পুরোনো হার্ডওয়্যার ও রাউটারে তথ্যের অতিরিক্ত চাপের কারণে সাময়িক অচলাবস্থা তৈরির প্রায় চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দর থেকে বিমান চলাচল ফের শুরু হয়েছে।