সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তরে হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার ছোড়া একটি প্রজেক্টাইল ৮০ তলা বিশিষ্ট ভবনটিতে আঘাত হানে।
হামলার ফলে ভবনটির সাত থেকে আট তলার জানালা ভেঙে চুরমার হয়ে গেছে। এছাড়া আশপাশের কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সৌদি কর্তৃপক্ষ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছে। হামলার পর নিরাপত্তার খাতিরে আর্থিক কেন্দ্রটির প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়া হয় এবং ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্স এবং অগ্নিনির্বাপণকর্মীরা মোতায়েন করা হয়েছে।
সৌদি সিভিল ডিফেন্সের মুখপাত্র জানিয়েছেন, বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। হুতিদের এই ধরনের কর্মকাণ্ড বেসামরিক অবকাঠামোর জন্য গুরুতর হুমকি হিসেবে দেখা দিচ্ছে। রিয়াদের এই আর্থিক কেন্দ্রে দুই সপ্তাহের কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় বড় স্থাপনায় হামলার ঘটনা। এর আগে গত ৮ নভেম্বর সৌদি আরামকোর একটি ভবনেও হামলা চালানো হয়েছিল, যাতে স্থাপনাটির ক্ষয়ক্ষতি হয়েছিল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ছোড়া একটি প্রজেক্টাইল ভবনটিতে আঘাত হানে।




