মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ন্যায়বিচারের এক নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার এই ঐতিহাসিক রায়ের পরদিন শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান বলেন, “আন্তর্জাতিক বিচার আদালত রায় দিয়েছে যে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। এই আদালতের ইতিহাসে প্রথমবারের মতো একটি রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী হিসেবে চিহ্নিত করা হলো।” তিনি আরও বলেন, রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবির দীর্ঘ লড়াইয়ে আইসিজের এই রায়ের মাধ্যমে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে, যা আন্তর্জাতিক বিচারব্যবস্থার ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

বাংলাদেশের রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে এর আগেও বহুবার শিবিরে আসার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের সফরটি একটি ঐতিহাসিক মুহূর্তে সম্পন্ন হলো। বিশ্বের মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি রোহিঙ্গাদের উদ্দেশে দেওয়া বক্তব্যের মূল অংশ ইংরেজিতে প্রদান করেন। সেখানে তিনি ন্যায়বিচার, দায়বদ্ধতা এবং নিরাপদ প্রত্যাবাসনের প্রত্যাশার কথা তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইসিজের রায় বাস্তবায়নে মিয়ানমারকে কার্যকর ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। গণহত্যার জন্য দায়ীদের বিচারের আওতায় আনা, প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকানোর নিশ্চয়তা দিতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মিয়ানমারকে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে রোহিঙ্গারা নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে নিজেদের দেশে ফিরতে পারেন। তাদের আবারও বিপদের মুখে ঠেলে দেওয়া যাবে না। এছাড়া পরিবারগুলোর পুনর্মিলন, হারানো ঘরবাড়ি ও সম্পত্তির অধিকার পুনঃপ্রতিষ্ঠা, মিয়ানমারে নিরাপত্তা খাতের সংস্কার এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে খলিলুর রহমান বলেন, জাতিসংঘের সদস্যরাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভূমিকা এবং আন্তর্জাতিক আইন ও গণহত্যা সনদের বাধ্যবাধকতা গুরুত্বপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গারা অসহায় নন; ব্যক্তি, রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় তাদের ন্যায়বিচারের লড়াই এগিয়ে নেওয়া সম্ভব।

এদিকে রোহিঙ্গাদের উদ্দেশে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একটি বিশেষ বার্তা পাঠ করেন জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক। বার্তায় গুতেরেস আইসিজের রায়কে গণহত্যার শিকার রোহিঙ্গাদের জন্য একটি শক্তিশালী স্বীকৃতি হিসেবে অভিহিত করেন। এতে উল্লেখ করা হয়, ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত দমন-পীড়নের সময় ১০ হাজারের বেশি মানুষকে হত্যা, ধর্ষণ ও চরম দুর্ভোগের ভয়াবহ চিত্র আদালতের রায়ে উঠে এসেছে। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধ, অপরাধীদের শাস্তি এবং গণহত্যা সনদের বাধ্যবাধকতা অনুযায়ী প্রয়োজনীয় আইন প্রণয়নে মিয়ানমারের ব্যর্থতার বিষয়টিও আদালত চিহ্নিত করেছেন।