সিলেট নগরের দাড়িয়াপাড়ায় অবস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৫টার দিকে একদল দুর্বৃত্ত বাসার ফটকে পলিথিন পুড়িয়ে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

বাসাটিতে বর্তমানে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। প্রতিমন্ত্রী যখন সিলেটে সফরে আসেন, তখন তিনিও এই বাসায় অবস্থান করে থাকেন।