রাজধানীর মিরপুর ১০ নম্বরের প্যারিস রোডে একটি সাততলা ভবনের নিচতলায় থাকা ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে লাগা এ আগুনে ভবনের ভেতরের অংশে তীব্র ধোঁয়া ছড়িয়ে পড়লে অন্তত পাঁচজন বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন ময়না আক্তার (৩৬), নাদিরা (৩০), ফাতেমা (৯), মঈন (১৫) ও ফাতেমা বেগম (৩০)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, অসুস্থ এই পাঁচজনেরই ইনহেলেশন ইনজুরি বা ধোঁয়া শ্বাসের সঙ্গে নেওয়ার ফলে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার বিবরণ দিয়ে বার্ন ইনস্টিটিউটে ময়না আক্তারের বোন লাকি আক্তার জানান, তাঁরা ভবনটির চতুর্থ তলায় ভাড়া থাকেন। ভবনের নিচতলায় বাড়ির মালিকের পোশাক কারখানার ঝুটের গুদাম রয়েছে। গতকাল রাত নয়টার দিকে সেখানে হঠাৎ আগুন লাগলে ধোঁয়া ওপরের দিকে ছড়িয়ে পড়ে। এতে ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে সিঁড়ি বেয়ে ছাদে ওঠার চেষ্টা করেন। সে সময় সিঁড়িতে থাকা ঘন ধোঁয়ায় চতুর্থ তলার ময়না আক্তার ও তাঁর ভাবি নাদিরা এবং দ্বিতীয় তলার তিন বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন।

লাকি আক্তার আরও জানান, আগুন লাগার পর ভবনের বাসিন্দারা নিজেরা পানি ছিটিয়ে নিচতলার গুদামের আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে অগ্নিকাণ্ডের এ ঘটনার বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মো. শাহজাহান হোসেন শুক্রবার সকালে জানান, মিরপুর ১০ নম্বরের ঝুটের গুদামে আগুন লাগার বিষয়ে তাঁদের কাছে কোনো আগাম বা পরবর্তী তথ্য পৌঁছায়নি।