যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর (এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টার) যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিভ্রাট দেখা দেওয়ায় শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল থেকে দেশজুড়ে সব ধরনের উড়োজাহাজ উড্ডয়ন স্থগিত রাখা হয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) নির্দেশে প্রায় চার ঘণ্টারও বেশি সময় এই অচলাবস্থা বজায় ছিল।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টার দিকে নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে পড়লে এফএএ সব বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয়। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ৮টা ১৫ মিনিটে এই স্থগিতাদেশ তুলে নেওয়া হয় এবং পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়।

যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর টেলিযোগাযোগ ব্যবস্থা বিকল হওয়া এবং পুরোনো নেটওয়ার্ক রাউটারে ডেটা ওভারলোডের কারণেই মূলত এ পরিস্থিতির উদ্ভব হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন ঘটনা বিরল। এর আগে ২৫ বছর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (নাইন-ইলেভেন) হামলার পর দেশটিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।

এদিকে, এই বিপর্যয় সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কোনো ত্রুটির কারণে ঘটেছে কি না, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠলে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন তা নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, এটি কোনো সাইবার হামলা ছিল না এবং মাইক্রোসফটের কোনো যান্ত্রিক বিপর্যয়ের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।