ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান ওয়াশিংটন সফর করেছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে তিনি এই সফরে যান। গোফম্যান ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে পরিচিত।

নেতানিয়াহু যখন ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন, ঠিক তখনই এই সফরের বিষয়টি সামনে এল। অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটনে গোফম্যানের সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করার কথা ছিল। এছাড়া তিনি মিয়ামিতে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও বৈঠক করতে পারেন বলে জানা গেছে। তবে মোসাদ, সিআইএ এবং হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এদিকে, ইসরাইলের চ্যানেল ১২ নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে নিরাপত্তাবিষয়ক ব্রিফিংয়ে অংশ নেওয়ার সময় ইসরাইলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকোটকে মোসাদ প্রধানের ওয়াশিংটন সফরের বিষয়টি জানানোই হয়নি।

বর্তমানে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর বিষয়ে অনীহা দেখাচ্ছে, বিশেষ করে যখন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের মুখে রয়েছেন। অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। তার মতে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে তেহরানের ওপর যে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে, তা ইতোমধ্যেই অত্যন্ত ব্যাপক।