ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬৪ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সীমান্ত বিওপির টহল দলগুলো এসব উদ্ধার অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালপত্র ফেলে রেখে পালিয়ে যায়। অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, লোশন, বাসমতি চাল, ধানের বীজ, মদ এবং বিয়ার। বিজিবি-৬০ ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, উদ্ধার করা এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ৬৪ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

এই অভিযানগুলো পরিচালিত হয় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর ও মাদলা এবং আখাউড়া উপজেলার আখাউড়া সীমান্ত এলাকায়। একই সময়ে কুমিল্লার বুড়িচং এবং আদর্শ সদর উপজেলার শংকুচাইল ও বড়জ্বালা বিওপির টহল দল নিজ নিজ এলাকা থেকে এসব অবৈধ মালামাল উদ্ধার করে। শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক বিষ বিষয়টি নিশ্চিত করেন।

জব্দকৃত এসব ভারতীয় পণ্য ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও টহল অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।