ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধিতা করে তেল আবিবসহ একাধিক শহরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। তারা বিরোধী ইহুদি ও আরব রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে জোট সরকার গঠনের দাবি জানিয়েছেন।
ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৮৪ সালের ৩১ অক্টোবর নয়া দিল্লিতে তার নিজের শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হন। এই হত্যাকাণ্ডের জের ধরে দেশজুড়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ শিখবিরোধী দাঙ্গা।
ভারতের উত্তরাখণ্ডে জোশীমঠের কাছে একটি যাত্রিবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জনের প্রাণহানি ঘটেছে। বদরীনাথ থেকে ফেরার পথে প্রতিকূল আবহাওয়ায় হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের নতুন পার্লামেন্টের শুরুর দিনেই স্পিকার আমির ওহানাকে পদচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী দলগুলো। এ সমঝোতায় আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোও শামিল হয়েছে।
হরমুজ প্রণালিতে নির্ধারিত পথের বাইরে চলাচলের অভিযোগে দুটি তেলবাহী ট্যাংকার আটকে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ সময় জাহাজ দুটিতে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে তারা।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে কাতার। শুক্রবার তেহরানে পৌঁছেছে দেশটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি এবং জীবনযাত্রার লাগামহীন ব্যয় নিয়ন্ত্রণের দাবিতে ইতালিজুড়ে হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, অবসরপ্রাপ্ত বয়োবৃদ্ধ ও শ্রমিকেরা বড় ধরনের বিক্ষোভ প্রদর্শন করেছেন।
ইসরায়েলে সরকার গঠনের আলোচনা প্রকাশ্যে না হলেও ক্যামেরার আড়ালে নীরব তৎপরতা চলছে বলে জানিয়েছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ। বেনিয়ামিন নেতানিয়াহুর জোট বড় ধাক্কা খেয়েছে বলে দাবি তার।
রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টির কারণে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের ডাকা কর্মসূচি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
আফগানিস্তানের সীমান্ত এলাকায় তালেবান যোদ্ধাদের বিভিন্ন সেনা চৌকি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবারের ঘটনার প্রতিক্রিয়ায় শুক্রবার এই পাল্টা আক্রমণ চালানো হয় বলে জানিয়েছে পাক সেনাবাহিনীর একটি সূত্র।
ইরান মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের ওপর বড় ধরনের প্রাণঘাতী হামলার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্যে জানার পর মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন।