বনানী প্রতিনিধিঃ অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টাকে কেন্দ্র করে বাসের হেলপারের সঙ্গে বাগ-বিতণ্ডা হয় সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীর। সেই ঘটনাকে কেন্দ্র করে ওই শিক্ষার্থীকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় ‘বিআরটিসি’র ৩টি বাস আটক করেছে শিক্ষার্থীরা। আজ রোববার (২০ মার্চ) দুপুর ১২টায় মোহাম্মদপুর টু নতুন বাজার রোডে চলিত ৩টি বাস কলেজের সামনে আটক করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বিআরটিসি বাস ডিপোর কিছু কর্মচারি, হেলপার ড্রাইভার মিলে তিতুমীর কলেজের পরিসংখ্যান ডিপার্টমেন্টের ১ ছাত্রের উপর অন্যায় ভাবে আক্রমণ চালায়। ছাত্র টিকেট কেটে বাসে উঠার পরে ও হাফ ভাড়া নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাকে মেরে আহত করা হয়। তার প্রতিবাদে তিতুমীর কলেজের সামনে বিআরটিসির ৩টি এবং যতো বাস আসতেছে সব বাস আটকে রাখা হয়েছে।
শিক্ষার্থীরা আরো জানায়, যতক্ষন না আক্রমনকারী অপরাধীদের বাস, হেলপার ও ড্রাইভারকে এনে সমস্যা সমাধান করা হচ্ছে ততোক্ষন সকল বিআরটিসি বাস তিতুমীর কলেজের সামনে চলাচল বন্ধ করে দিয়েছে ক্ষুব্ধ ছাত্ররা!
Post Views: 656



