মিজবাউল হক, চকরিয়া: ‎কক্সজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে। শনিবার(১৮ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
‎
পুলিশ জানায়, সন্ধ্যায় সাহারবিল ইউনিয়নের রাবার ড্যাম এলাকা থেকে হত্যা মামলার আসামি তৌহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক রাতে একটি বাড়ি থেকে একনলা বন্দুক, ৮ টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তৌহিদুল ইসলাম ওই ইউনিয়নের উমখালী এলাকার জসিম উদ্দিনের ছেলে।

অপরদিকে রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জিআর ও সি আর মামলার পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করে পুলিশ।
‎
এরা হলেন-ফাঁশিয়াখালী ইউনিয়নের হাজিয়ান ১ নম্বর ওয়ার্ড এলাকার নজরুল ইসলামের ছেলে আরাফাতুল ইসলাম, সাহারবিল ইউনিয়নের আবদুল করিমের ছেলে আলী আহমদ ও বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী এলাকার বজল আহমদের ছেলে রমজান আলী।
‎
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, তৌহিদুল ইসলাম শাহারবিল ইউনিয়নের শেকাব উদ্দিন হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। অস্ত্র উদ্ধারের ঘটনার সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত ৩ আসামী গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে ।