মিরসরাই প্রতিনিধি: মিরসরাই থানায় নতুন পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে যোগদান করেছেন মো. কবির হোসেন (বিপি নং ৮১০৮১২০৬৬১)।
রোববার (৬ মার্চ) বিকেলে তিনি মিরসরাই থানায় এসে সকল দায়িত্ব গ্রহন করেন। এর আগে তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্ব পালন করছেন । মিরসরাই থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মুজিবুর রহমান পিপিএম ( বিপি নং ৬৮৯৫০৩৩৮৩৮) বদলী জনিত কারণে মো. কবির হোসেন তার স্থলাভিষিক্ত হয়েছেন। ২০০৭ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন। চাকরি কালীন তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
মো. কবির হোসেন মাদক সহজ সকল রকম অপরাধমূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
Post Views: 623




