মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মিরসরাই ও জোরাগঞ্জ থানাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবিরের উপস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন।
এসময় বিশেষ আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস – চেয়ারম্যান এম আলাউদ্দিন , সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী , সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ সাহা , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তরা বলেন, জাতির পিতার দেয়া ৭ মার্চের ভাষণ দেশবাসীর জন্য একটি স্মরণীয় অধ্যয়। মার্চ মাসের সেই ঐতিহাসিক ভাষণ আজও বাঙ্গালীর হৃদয়ে বাজে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহাসিক স্বীকৃতি লাভ অসামান্য অর্জন।
বক্তারা আরো বলেন, জাতির পিতার সেই ভাষণ বিশ্বে বিরল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের মধ্যে দিয়ে বাঙ্গালীর মধ্যে প্রেরণার সৃষ্টি হয়েছিল। মার্চ মাস বাঙ্গালীর প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। বঙ্গবন্ধু জীবিত না থাকলেও তাঁর স্বপ্নকে বাস্তবায়ন করে চলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




