নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র। এতে অংশগ্রহণ করেছে দেশের প্রায় শীর্ষস্থানীয় ৭টি স্কুলের শিক্ষার্থীরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে সদ্য যোগ দেয়া জেনারেল ম্যানেজার মোছা.মাহফুজা আক্তারের পরিকল্পনায় এই কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে বি এল উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ, বাবুরহাট উচ্চ বিদ্যালয় চাঁদপুর, মডার্ন হাই স্কুল কুমিল্লা, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল লক্ষীপুর, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মোছা.মাহফুজা আক্তার বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ নিয়ে এই ধরণের আয়োজন এই প্রথম।
অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটির মাধ্যমে বঙ্গবন্ধুর ভাষণ সম্পর্কে আরও বেশি জানার সুযোগ পাবে।
স্কুলভিত্তিক দলীয় এই প্রতিযোগিতায় প্রতি স্কুল থেকে তিনজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন বিটিভি চট্টগ্রামের প্রযোজক ইলন সফির।
কুইজ প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আহমদ ইকবাল হায়দার এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আলিম। নাট্যশিল্পী সুজাত শিমুলের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল সোমবার ৭ মার্চ বেলা ২টার খবরের পর এবং রাত ৯টায়।