দি ক্রাইম, ঢাকা: ‘আমরা বামপন্থীরা ক্ষমতায় গেলে কীভাবে দ্রব্যমূল্য কমাতে হয় তার প্রেসক্রিপশন তৈরি করা আছে। বাজারই যদি বাজার নিয়ন্ত্রণ করবে, এটাই যদি আপনার কথা হয়ে থাকে, তাহলে আপনার ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই।’ আজ শুক্রবার (৪ মার্চ) বিকালে রাজধানীর গুলিস্থানের মহানগর নাট্যমঞ্চে আয়োজিত বাসদের প্রথম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে সিপিবির সদ্য বিদায়ী সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এসব কথা বলেন।

সিপিবির সাবেক সভাপতি বলেন, ‘কে বেশি ইসলাম পছন্দ করে এটা নিয়ে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে। সাম্প্রদায়িকতাকে কবর দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। উপজেলায় উপজেলায় মডেল মসজিদ তৈরি করতে পারো, উপজেলায় উপজেলায় মডেল লাইব্রেরি কেন করো না। মডেল বিজ্ঞান ক্লাব কেন করো না। কারণ, মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা দিয়ে মানুষকে ভাত ও ভোটের অধিকার থেকে দূরে সরিয়ে রাখতে চায়। এটাই হলো শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র।’

কংগ্রেসে বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাম জোটের সমন্বয়ক সাইফুল হকসহ অনেকে অংশগ্রহণ করেন।