মিরসরাই প্রতিনিধি: মিরসরাই পৌরসভার ২নং ওয়ার্ড়ে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে উপজেলার ফারুকীয়া মাদ্রাসার পশ্চিম পাশে আব্দুল্লাহ ভবনে এ দুর্ঘটনা ঘটে।  নিহত মো. রাকিব (২২) উপজেলার সাহেরখালী ইউনিয়নের জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, আব্দুল্লাহ ভবনের ৩ তলায় সম্প্রসারণের কাজ করছিলেন তিনজন শ্রমিক । দুপুরে নিচ থেকে ছাদে রড় ওঠানোর সময় ভবনের পাশে বিদ্যুতের খুটির তারে জড়িয়ে রাকিব বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলো কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

মিরসরাই থানার উপ-পরিদর্শক রাজীব পোদ্দার জানান, আমরা মৃত্যুর ঘটনা শুনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।