রাঙামাটি প্রতিনিধি: ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশ করেছে রাঙামাটি বিএনপি।

বুধবার (২ মার্চ) শহরের কাঠালতলী এলাকায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে বক্তব্য রাখেন নেতারা। এর আগে দলটির নেতা-কর্মীরা শহরে শোভাযাত্রা বের করেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির উপজাতি বিষয়ক সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্নেল(অব) মনীষ দেওয়ান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান।

রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে সমাবেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। সমাবেশে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সকাল এগারোটায় এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।