দি ক্রাইম ডেস্ক: নারায়ণগঞ্জ নগ‌রে যানজট নিয়ন্ত্রণে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সিটি করপোরেশন। এর ফলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল-আদমজী-চাষাড়া সড়কে বন্ধ হ‌য়ে গেছে ইজিবাইক চলাচল। এতে ভোগান্তিতে পড়েছে এ সড়কের যাত্রীরা।

এদিকে অটোরিকশা শহরে প্রবেশ করতে না দেওয়ায় নারায়ণগঞ্জ শহর ও সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন ইজিবাইকচালকরা। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া ও সিদ্ধিরগঞ্জ এলাকায় তাদের বিক্ষোভ করতে দেখা যায়।

তাদের অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর নারায়ণগঞ্জ শহরের চাষাড়া ও কালিরবাজার এলাকায় কোনো ইজিবাইক প্রবেশে বাধা দেয়নি পুলিশ। তাছাড়া বিভিন্ন গণমাধ্যমের নামে যে চাঁদাবাজি হতো সেটাও বন্ধ রয়েছে। এতে করে নির্বিঘ্নে তারা চলাচল করতে পারতেন তারা। কিন্তু সম্প্রতি জেলা পুলিশ ও সিটি করপোরেশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইজিবাইক নগরীতে প্রবেশ করতে পারবে না। আদেশ অমান্য করে প্রবেশ করলে ইজিবাইক আটক করা হবে এবং জরিমানা করা হবে ৫ হাজার টাকা।

এদিকে সিটি করপোরেশনের এমন সিদ্ধান্তে ধর্মঘট ডেকেছে ব্যাটারিচালিত রিকশাচালকরা। তারা জানান, আমরা রিকশা চালানো বন্ধ রেখেছি। যতক্ষণ আমরা কোন সমাধান না পাবো ততক্ষণ ইজিবাইক চলাচল বন্ধ থাকবে।

এতে বিকল্প উপায়ে কেউ কর্মস্থল বা গন্তব্যে যেতে চাইলে তাদেরকেও আটকে দেওয়া হচ্ছে। এই সড়কের দুপাশে রয়েছে ইপিজেডসহ অসংখ্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ। ইজিবাইক চালকদের বাধার কারণে শিক্ষার্থী, গার্মেন্টসকর্মীসহ অন্য চাকুরীজীবিরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যেতে পারেনি।

এ ব‌্যাপা‌রে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রা‌ফিক) রুহুল আমিন সাগর ব‌লেন, একজন ইজিবাইক চালক সারাদিনে কতো টাকা আয় করে? তাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায়ের তথ্যটি সঠিক নয়। আমরা নগরীর যানজট নিরসনে তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তাদের চলাচল বন্ধ করছি না। নগরীর একটি নির্দিষ্ট এলাকা পর্যন্ত তাদের সীমানার‌ বেঁধে দেওয়া হচ্ছে। চাষাড়ায় প্রবেশের ক্ষেত্রে তাদের আটক করা হচ্ছে। কখনো একদিন বা দুদিন আটকে রেখে এমনিতেই ছেড়ে দেওয়া হচ্ছে। আবার কখনো সর্বোচ্চ পাঁচশ টাকা জরিমানা করা হচ্ছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন ব‌লেন, নগরীতে প্রবেশের ক্ষেত্রে আমরা অবৈধ ইজিবাইকগুলোকে তিন হাজার টাকা জরিমানা করছি। ইজিবাইকের কি কোন বৈধতা আছে এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, সেটি নেই।

তিনি আরও বলেন, আগে সাধারণ রিকশাগুলো চলাচলে সিটি করপোরেশনের অনুমোদন ছিল এবং লাইসেন্স দেওয়া হতো। সেগুলোকে কেউ চাইলে ব্যাটারিচালিত দ্বি-আসন বিশিষ্ট বাহনগুলোর জন্য কনভার্ট করে নিতে পারবে। এর বাইরে অন্য সব ইজিবাইক অবৈধ হিসেবে গণ্য হবে। অবৈধ ইজিবাইক চালকরাই আন্দোলন করছে।