নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাছভর্তি চলন্ত মিনিট্রাকে গাছ পড়ে অন্তত ৪২ বছরের ১জন নিহত হয়েছে। নিহত মিজান কক্সবাজারের চকরিয়া উপজেলার মদরখালীর বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় আরো ৬ জন গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় হতাহতরা প্রায় সবাই মাছ ব্যবসার সাথে জড়িত বলে সূত্র জানায়।

এ ঘটনায় আহতরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীর রুবেল (৩৮), কোরাল খালীর নজরুল (২৮), কোরাল খালীর বাপ্পি (২৬), সিকদার পাড়ার হানিফ (৩৪), বদরখালীর আলভী (২৪) ও মহেশখালী উপজেলার মোঃ ওসমান (৪৫)।

আজ বৃহস্পতিবার(২২ আগস্ট) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ঘটছে এ দূর্ঘটনা।

সূত্রমতে, চট্টগ্রাম শহরমুখী মিনিট্রাকটি মাছভর্তি করে ছেড়ে আসে কক্সবাজারের চকরিয়া হতে। দূর্ঘটনায় আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য পৌঁছায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।