চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসন ভ্রামমান্য আদালতের মাধ্যমে ভোক্তার সঙ্গে প্রতারণা করার অপরাধে দুই প্রতিষ্ঠান থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। ১৪ জুলাই (রবিবার) দুপুরে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদণ্ড দিয়ে ঘটনাস্থলে আদায় করা হয়।

এসময় দি ন্যাশনাল এগ্রো ফুড প্রোডাক্টসকে বি এস টি আই অনুমোদন ব্যতীত বোতলজাত করে পানি বিক্রি করার অপরাধে বি এস টি আই আইন ২০১৮ এর ১৫(১) ধারা লঙ্ঘন করায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে গাছবাড়ীয়াস্থ এল পি জি অটো গ্যাস স্টেশনকে ডিজেল ও অকটেন পরিমাপে কম দেওয়ার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘন করায় ৪৬ ধারা অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

এই মোবাইল কোর্ট পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার একটি টিম, বি এস টি আই ফিল্ড অফিসার রাজীব দাশ গুপ্ত ও পরিদর্শক সজীব চৌধুরী এবং ভূমি অফিসের কর্মচারীগণ।