নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের জলে ডুবে মারা গেল ২বছরের কন্যাশিশু রাজশ্রী শীল। এ শিশু উপজেলার আধুনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শীল পাড়ার পলাশ শীলের কন্যা। ঘটনাটি ঘটেছে আজ রবিবার(১৪ জুলাই) বেলা ৩টার দিকে।

স্থানীয় সূত্র মতে, শিশুটি ঘরের বাহিরে খেলতে গিয়ে খেলাচ্ছলে অন্যদের অগোচরে পড়ে যায় পুকুরে। শিশুকে দেখতে না পেয়ে খোজাখুঁজি একপর্যায়ে মা দেখতে পায় তার কন্যা পুকুরে ভাসছে। শোরচিৎকারে এগিয়ে আসে প্রতিবেশীরা। শিশুকে উদ্ধার করে বেসরকারী এক হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষনা করেন। এই শিশুর মৃত্যুতে স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া।