বান্দরবান প্রতিনিধিঃ “শিক্ষাই জাতির মেরুদণ্ড” শিক্ষিত জাতি একমাত্র পারে দেশ,সমাজ বা পরিবারকে উন্নত করতে।বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার আলো পৌছানো আবশ্যক।
সেই শিক্ষার আলো থেকে বঞ্চিত হতে চলেছে পুরো একটি অঞ্চল। বান্দরবান জেলার লামা উপজেলায় আজিজনগর ইউনিয়নে(৬নং ওয়ার্ড)  বঙ্গবন্ধুর নামে আছে শুধুমাত্র একটি স্কুল।যার নাম বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়।দেশের স্বাধীনতা যুদ্ধে ও দেশ স্বাধীন করার ক্ষেত্রে যার সবচেয়ে অবদান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই জাতির পিতার নামের উচ্চ বিদ্যালয়টি আর্থিক অসচ্ছলতার কারণে পুরোপুরি বন্ধ হওয়ার পথে।
বিদ্যালয়টি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়ে প্রায় ২৮ বছরে পদার্পণ করেছে। দূর্ভাগ্যবশত গত দু’এক বছর আগেও যে স্কুলে ৪০০-৫০০ ছাত্রছাত্রী ছিলো সেখানে এখন ২৬০ জন মাত্র যা সরেজমিনে দেখা যায়। যাদের পাশের হার ছিলো ৮০%-৮৫%, বতমানে তা নেমে এসেছে ৫০%-৬০%। শিক্ষকরা দীর্ঘদিন বেতন না পাওয়ার কারণে অনেক শিক্ষক চাকরি ছেড়ে চলে গিয়েছে। প্রধান শিক্ষক ও মাসে দু’একবার আসে।
এদিকে সচেতন অভিভাবকেরা তাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদের সন্তানদের ভর্তি করাচ্ছে আজিজনগর চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজে, এমনকি এলাকার বাহিরে সরকারি বেসরকারি স্কুলে। বিদ্যালয় সম্পর্কে এলাকার সচেতন নাগরিক জানান এ এলাকায় এ বিদ্যালয়টি অনেক পুরাতন।হারিয়ে গেলে আর হবে বলে মনে হয়না।তাই বিদ্যালয়টিকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা কাম্য।
স্থানীয় কয়েকজন জানান,শিক্ষার্থীদের অভিভাবকরা যারা সচেতন তারা নির্ধারিত সময়ে বেতন পরিশোধ না করার কারণে অর্থনৈতিকভাবে দূর্বল হয়ে পড়েছে বিদ্যালয়টি।পাশাপাশি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তদারকিরেও একটু অভাব রয়েছে।এদিকে প্রধান শিক্ষক পূর্বে যথাসময়ে বিদ্যালয়ে আসলেও এখন আসেন মাসে দুই থেকে তিনবার।
চাকরি ছেড়ে দেওয়া একজন সহকারী শিক্ষক জানান, ভাই বেতন পাইনা,কিভাবে চলব। পেট আমারও আছে,পরিবারেরও আছে,এ অল্প বেতনে চলতে হিমশিম খেতে হতো,তারমধ্যে বছর খানেক হলো বেতনও পাইনা।
তাই ছেড়ে দিছি।দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে এখানে থেকে গেলে না খেয়ে মরা ছাড়া কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকতার হোসেন বলেন, আমার সব অপরাধ আমি স্বীকার করছি কিন্তু আমারও পেট আছে,পরিবার আছে, তাদের ভরণপোষণের জন্য আমাকেও কিছু একটা করতে হয়।
তাই আমিও আর পারিনা।তবে গত কয়েকদিন ধরে আমি আবার নিয়মিত হচ্ছি।ম্যানেজিং কমিটির সভাপতি ও এলাকার মানুষ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের কাছে যাব তারা যদি একটু সহযোগিতা করে তাহলে ইনশাআল্লাহ বিদ্যালয়টি দাঁড়িয়ে যাবে।
বিদ্যালয়ের সভাপতি আজিজনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানি বলেন, ইউএনও মহোদয়ের সাথে কথা হয়েছে,একটি উদ্যোগ নেওয়া হয়েছে।কিভাবে বিদ্যালয়টি দাড় করানো যায় তার জন্য চেষ্টা চালিয়ে যাব।এ মাসে হয়তো ইউএনও মহোদয়সহ বিদ্যালয়টি সরেজমিনে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
লামা উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম চৌধুরী জানান,বিদ্যালয়টি দেখার জন্য আসব।আর আপনারা স্থানীয় সচেতন লোকদের থেকেও ফান্ড কালেকশন করতে পারলে উপকার হবে।স্থানীয় দীর্ঘদিনের একটি বিদ্যালয় এমন করেতো আর হারিয়ে যেতে দেওয়া যাবে না।সহযোগিতা থাকবে,তাদের এমপিও করার জন্য আবেদন দিতে বলেন যদি দেওয়া না থাকে।