আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় ইমা দেবী প্রকাশ ময়না (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ স্বামী সজল চক্রবর্তীকে আটক করেছে।আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বণিকপাড়ার বাদল চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।আজ সোমবার (০১ জুলাই) সকালে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইমা দেবী প্রকাশ ময়না পেশায় একজন গার্মেন্টস কর্মী।

স্থানীয় সূত্রে প্রকাশ, সজল চক্রবর্তী বাঁশখালী উপজেলার গুনাগরী এলাকার শিবু চক্রবর্তীর ছেলে। সে আনোয়ারার বারশতে মামা বাদল চৌধুরীর বাড়িতে থাকেন। পেশায় একজন কাঠমিস্ত্রি। দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান নেই। সজল কাজ না করে মদ খেয়ে পড়ে থাকে। নেশাগ্রস্ত হয়ে স্ত্রীকে মারধর করার অভিযোগ রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য বাবুল জানান, ভোরে সজল আমাকে ফোন দিয়ে বলে তার স্ত্রী রাতে মারা গেছে। তৎক্ষণাৎ চৌকিদার নিয়ে তার ঘরে গিয়ে দেখি সজলের স্ত্রীর মরদেহ এবং স্ত্রী ভাই মরদেহের পাশে রয়েছে।

তিনি বলেন, সজল সবসময় মদ পান করে। ঘটনার দিন রাতেও মদপান করে বউকে মারধর করেছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছি। শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। স্বামীই তার স্ত্রীকে হত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিতভাবে জানা যাবে। এ ঘটনায় স্বামী আটক রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।