বিনোদন প্রতিবেদক: সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর পরিচালিত চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে আশ্রিত সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে পিঠাপুলি উৎসব, শিশু বরণ, ফ্যাশন শো এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনের শুরুতে শিশু বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারীর ইউএনও মো.শাহিদুল আলম।

বিশেষ অতিথি ছিলেন,সরকারি শিশু পরিবারের সহকারি তত্ত্বাবধায়ক মো. মমিনুল হক, ফরহাদাবাদ ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো.আলী আকবর প্রমূখ।

শীতের মৌসুমে কেন্দ্রের উন্মুক্ত মাঠে এ উপলক্ষে বাঙালীয়ানার পসরায় ঠাঁই পাওয়া কর্ণফুলী নদী, হালদা নদী, ডিসি হিল ইত্যাদি শিরোনামে ছয়টি স্টল অতিথিবৃন্দ পরিদর্শন করেন। যাতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাপা পিঠা, ঝোল ভাপা পিঠা, ইলিশ ভাপা পিঠা, ভাপা পুলি পিঠা, লবঙ্গ লতিকা পিঠাসহ বিভিন্ন প্রকারের ৬৩ রকম বাহারী স্বাদের পিঠাপুলির সংযোগ ঘটানো হয়।  এরপর কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার সভাপতিত্বে শিশুতোষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আগে জেসমিন আকতার বলেন, মূলত নতুন বছর উপলক্ষে শীতের মৌসুমে কেন্দ্রের নিবাসী শিশুদের মুখে হাসি ফোঁটাতেই এই ছোট্ট প্রয়াস। ২০১২ সাল থেকে সমাজের ঝুঁকিতে থাকা-বিপন্ন-পথ শিশুদের মূল স্রোতধারায় ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।