শিক্ষা ও সমতা ছাড়া কোনো জাতির প্রকৃত অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, অতীতে যারা রাষ্ট্রক্ষমতায় আসীন ছিলেন তারা শিক্ষা ও সমতার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবেননি, কারণ তারা বস্তুত জাতির প্রকৃত উন্নয়ন চাননি। গতকাল শুক্রবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুরে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে সাহিত্যিকের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যকালে সংস্কৃতিমন্ত্রী ঘোষণা করেন, বালিয়াকান্দির মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রকে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তর করা হবে। সেখানে গান-বাজনা, পাঠাগারের সুবিধা ও পড়াশোনার সুযোগসহ নানা ধরনের সাংস্কৃতিক কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে। তিনি বলেন, বাংলা সাহিত্যের জাগরণের যুগে মীর মশাররফ হোসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই সাহিত্যিকের অবদানকে যথাযথ গুরুত্ব দিয়েই তাঁর জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে।

বিগত শাসনকালের তীব্র সমালোচনা করে নিতাই রায় চৌধুরী অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষা ও সংস্কৃতির বিকাশের বদলে মাদক কারবার, নানা অনিয়ম ও দমন-পীড়ন চারদিকে ছড়িয়ে পড়েছিল। এমনকি দাওয়াত দিয়ে বিনামূল্যে ইয়াবা সেবন করিয়ে মাদকের বাজার সম্প্রসারণের মতো ঘটনা ঘটেছে। এ ছাড়া শিক্ষকদের ওপর চাপ প্রয়োগ করে শিক্ষার্থীদের বেশি নম্বর দেওয়ানো, পরীক্ষার ভালো ফল দেখাতে অনিয়ম এবং আগের রাতে ভোট কেটে রাখার ঘটনাও ঘটেছে। ওই সময়ে নির্বাচন অফিস ধ্বংস, গুম ও হত্যার মতো অপরাধ সংঘটিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টায় সংস্কৃতিমন্ত্রী মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বাংলা একাডেমি, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আকাশে বেলুন উড়িয়ে জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সেমিনারে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মো. সেলিম রেজা এবং শুভেচ্ছা বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সভাপতি অধ্যাপক সালাম তাসির, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক সাইফুর রহমান এবং বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। সাহিত্যিকের জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে দিনব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।