রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৬২টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির বিভিন্ন বিভাগের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুরে সর্বোচ্চ ১২৭ জন, তেজগাঁওয়ে ৭১ জন, ওয়ারীতে ৭৪ জন, লালবাগে ৫৮ জন, উত্তরায় ৫১ জন, মতিঝিলে ৩৯ জন, রমনায় ২৯ জন, গুলশানে ২৩ জন এবং এসআরইউ ও গোয়েন্দা বিভাগ থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় পুলিশ তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে। জব্দকৃত তালিকার মধ্যে রয়েছে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩ পিস ইয়াবা, ২.৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৪৭ হাজার ৯০ টাকা। এছাড়া ৫টি মোবাইল ফোন, ১৭টি বাইসাইকেল, ২টি বিস্ফোরিত স্মোক বোমার খোসা এবং ৮টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১১: ১৮আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১১: ২৭




