নুরুল ইসলাম: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা গ্রামে জনপ্রতিনিধিসহ নীরিহ লোকজনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। আজ শনিবার(১৪ নভেম্বর) বিকেল বেলা এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি মো: ওসমান গণিসহ বিবিবিলা গ্রামে কয়েকজনের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ করা হয়।
মানববন্ধন কর্মসূচীতে এলাকার শীর্ষ ভূমিদস্যু ইয়াবা জমির ও চিহ্নিত অন্যান্য সন্ত্রাসীদের অবিলম্বে গ্রফতারের দাবী জানানো হয়। এতে এলাকার ২শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন -চরম্বা ইউনিয়ন পরিষদ সদস্য সন্ত্রাসী হামলায় আহত মোঃ ওসমান গণি, স্থানীয় মোঃ কাইছার, মোস্তফা কামাল, মোঃ বেলাল, গোলাম মোস্তফা, ফৌজুল কবির ও জানে আলম প্রমুখ। চরম্বা ইউনিয়নের বিবিবিলা পরিবেশ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
উল্লেখ্য যে, সম্প্রতি বিবিবিলা গ্রামে পরিবেশ বিধ্বংশী অবৈধ ইটভাটা ও কৃষি জমির উপরিভাগের মাটিকাটার প্রতিবাদ কারায় সন্ত্রাসীরা জনপ্রতিনিধিসহ কয়েক জনের উপর হামলা করে। এতে জনপ্রতিনিধিসহ কয়েকজন আহত হয়। এঘটনায় বিবিবিলা এলাকার মানুষ ক্ষিপ্ত হয়।




