নুরুল ইসলাম: অদ্ভুত আঁধার এক এসেছে এই পৃথিবীতে আজ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতাটি কোরাস আবৃত্তির মধ্য দিয়ে ত্রিতরঙ্গ আবৃত্তি দলের কর্মশালা সম্পাদনকারী নবীন ও প্রবীণ সদস্যদের পরিবেশনায় অনুষ্ঠানের শুভ সূচনা হয়। গত শুক্রবার(১৩ নভেম্বর) রাতে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান আনোয়ার সাঈদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আবৃত্তি অন্য কোন শিল্প মাধ্যমের মত নয় যা সহজে রপ্ত করা যায়, এটি একটি বোধের বিষয় ও অনুধাবনের বিষয়। স্বাধীনতা উত্তর বাংলাদেশে সকল আন্দোলন ও সংগ্রামে কবিদের লেখা এবং আবৃত্তি শিল্পীদের দরাজ কন্ঠের আবৃত্তি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। চট্টগ্রামের সাংগঠনিক আবৃত্তি চর্চার যে ধারা তা সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সম্পাদক সুজয় দে।

এরপর একে একে কবিতা আবৃত্তি নিয়ে মঞ্চে আসেন ত্রিতরঙ্গ আবৃত্তি দলের শিশু আবৃত্তিশিল্পী অবন্তিকা দাশ, মাহাত্মা-ই-মুক্তিহেমা, ঋষিতা বড়ুয়া, শৈনুল পূর্বা বিনু, অদ্রিজা চক্রবর্তী ঐশী।

বড়দের বিভাগে আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করেন হ্যাপী চক্রবর্তী, শাহাদাৎ হোসেন, লাবণ্য মুৎসুদ্দি, রাশেদ খান মেনন, শেলী বড়ুয়া, ঋতুরাজ চৌধুরী, অর্পিতা দে, সানজিদা আকতার, শর্বানী দস্তিদার,অর্ক চক্রবর্তী, সুজয় দে, লিপি সেন।

আবৃত্তি পরিবেশনার পর কর্মশালা সম্পাদনকারী শিক্ষার্থীরা প্রধান অতিথির কাছ হতে সনদপত্র গ্রহণ করেন। সনদপত্র বিতরণ পর্বে আরো অংশগ্রহণ করেন ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সহ-সভাপতি আবৃত্তি শিল্পী মোহাম্মদ আসাদুল্লাহ চৌধুরী।

অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্য রাখেন ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সভাপতি আবৃত্তিশিল্পী দেবাশিষ রুদ্র।

পুরো আয়োজনটির সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী জুহি সেনগুপ্তা।

অনুষ্ঠানে আবৃত্তি শিল্পী কবি কামিনী রায়, বন্দে আলী মিয়া, আল মাহমুদ, সুকুমার রায়, কাজী রাহনুমা নূর, রুদ্র গোস্বামী, হুমায়ুন আজাদ, সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ শামসুল হক, স্বপ্নীল চক্রবর্তী, সাদাত হোসাইন, কাজী নজরুল ইসলাম, ও রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতাগুলো আবৃত্তি করেন।